× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা -সেতুমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও জ্বালানিমূল্য সমন্বয় করা হবে

পুনর্নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ ঢাকায় নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা জানান।

ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয়ে গতকাল বিআরটিএ-তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং বিআরটিএ-এর চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ অংশীজনদের বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয় এবং সে আলোকে ইতোমধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও পরিবহন সংশ্লিষ্টরা জনস্বার্থে শৃঙ্খলা বজায় রাখবেন।

উল্লেখ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৭ নভেম্বর ২০২১ তারিখের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ দশমিক ৮০ টাকার স্থলে ২ দশমিক ২০ টাকা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে ২ দশমিক ১৫ টাকার স্থলে ২ দশমিক ৫০ টাকা ও  ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ০৫ টাকার স্থলে ২ দশমিক ৪০ টাকা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে সর্বনিম্ন ভাড়া ১০ দশমিক ০০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া
৮ দশমিক ০০ টাকা।

এ ভাড়া বৃদ্ধি গ্যাসচালিত মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙ্গিয়ে রাখতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..