অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্প খাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, এসব খাত দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘অটোমোবাইল অ্যান্ড এগ্রো মেশিনারিজ ফেয়ার ২০২৫- রোড টু মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশের লক্ষ্য হলো ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরি।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। শিল্প সমৃদ্ধ দেশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

মূল প্রবন্ধ উপস্থাপক ড. এম মাসরুর রিয়াজ তার উপস্থাপনায় তথ্য- উপাত্তসহ অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। শিল্প উপদেষ্টা মেলার উদ্বোধন করে অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।