× Banner
সর্বশেষ
অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য সৌধিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন নিহত সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

ঝিনাইদহ সদর হাসপাতালে অটোমেশন সিস্টেমের উদ্বোধন

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
অটোমেশন সিস্টেমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  জনগণের স্বাস্থ্যসেবায় হয়রানি, দুর্নীতিমুক্ত ও অর্থসাশ্রয়ী করতে ঝিনাইদহ সদর হাসপাতালে অটোমেশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সদর হাসপাতাল চত্বরে ফিতা কেটে এ সিস্টেমের উদ্বোধন করা হয়।

এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশীদ, খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা: রেজা সেকেন্দার, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাসপাতালের স্বাস্থ্য সেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডা: অপুর্ব কুমার সাহা, মেডিকেল অফিসার ডা: লিমন পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশীদ জানান, জনগণ যাতে সহজেই উন্নত স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যেই এই সিস্টেম চালু করা হয়েছে।

তিনি বলেন, এই সিস্টেমে হাসপাতালে আগত সকল নাগরিকের ই-হেলথ রেকর্ড থাকবে। যার ফলে রোগীর পুর্বের সকল তথ্য ডেটাবেইজে সংরক্ষণ করা হবে। রোগীকে কি কারণে কোন ঔষধ প্রদান করা হয়েছিল, কোন মেডিকেলে পরীক্ষা করা হয়েছিল তার সকল তথ্যাদি সংরক্ষিত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..