× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অঞ্জন আইচের ‘জলছবি’

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘জলছবি’ নাটকটি। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, পরিবারহীন জরী নামের মেয়েটি আশ্রয় নেয় তার দূরসম্পর্কের মামার বাড়িতে। মামা বয়সে বৃদ্ধ হলেও নিজেকে তরুণ মনে করে। একসময়  ভাগ্নিকে উক্ত্যক্ত করতে থাকে সে। বিষয়টি পরিবারের সবাই জেনে যাওয়ায় এক লোকের সঙ্গে বিয়ে দেয় জরীকে। শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার নাম করে জরীকে বিক্রি করে দেয় তার স্বামী। সময়ের সঙ্গে হাতবদল হতে হতে সে তার বিপদ বুঝতে পারে। তারপর হয়ে ওঠে প্রতিবাদী নারী। এই জরী চরিত্রটি রূপায়ণ করেছেন রুনা খান।

নাটক প্রসঙ্গে রুনা বলেন, ‘প্রত্যেকটি নারীর স্বপ্ন থাকে স্বামী-সংসারের। কিন্তু বিয়ের পর সেই স্বামী যখন স্ত্রীকে বিক্রি করে দেয়, তখন মেয়েটি বিপদে পড়ে যায়। আমাদের সমাজে অনেক মেয়েই এমন বিপদের শিকার হচ্ছে। এমন গল্পই দেখা যাবে নাটকটিতে।’

রুনা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ। সম্প্রতি পুবাইল ও মাওয়া ঘাটে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। ঈদুল আজহায় যেকোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।


এ ক্যটাগরির আরো খবর..