অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের চার জন হাসপাতালে

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় রাতের খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ঘরের মালামাল নিয়ে গেছে অজ্ঞানপাটির সদস্যরা। অচেতন অবস্থায় একই পরিবারের ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের সুকেন বাড়ৈর পরিবারের রাতের খাবারের সাথে অজ্ঞানপাটির সদস্যরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার শুক্রবার রাতে সুকেন বাড়ৈ (৪৫), স্ত্রী বিউটি বাড়ৈ(৩০), মেয়ে সুমা বাড়ৈ(১৭) ও রতœ বাড়ৈ(১২)খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে গভীর রাতে অজ্ঞানপাটির সদস্যরা ঘরে ঢুকে মুল্যবান মালামাল নিয়ে যায় বলে জানান তারা।

শনিবার সকালে ওই ঘরের কেউ ঘুম থেকে না উঠায় বাড়ি লোকজন তাদের ঘরের পিছনের দরজা খেলা দেখে। ঘরে ঢুকে তারা পরিবারের সবাইকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

ডা.বখতিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, তাদের রাতের খাবার খাওয়ার পর তাদের সমস্যা হতে পারে। তবে ওই খাবারে কিছু ছিল কিনা তা তিনি বলতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।