× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

স্টাফ রিপোটার :  কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে । যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কালোবাজারি রুখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২২ জুন) সকাল ৮টা থেকে রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এ সময় টিকিট প্রত্যাশীদের লম্বা লাইনও চোখে পড়ে। যাদের মধ্যে অনেকে মঙ্গলবার দিনগত রাতে লাইনে দাঁড়িয়েছেন। সেহরির পর থেকে ভিড় আরও বাড়তে শুরু করে। এদিকে, ১৮ নম্বর কা‌উন্টারের কম্পিউটার বিভ্রাট দেখা দিলে আধাঘণ্টা পর থেকে যথারীতি টিকিট বিক্রি শুরু হয়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কালোবাজারি রোধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

গত বুধবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এবং ঢাকা ফেরার জন্য ০১ থেকে ০৫ জুলাই পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান। ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও খুলনা থেকে বিক্রি হবে ঈদের ফিরতি টিকিট।


এ ক্যটাগরির আরো খবর..