× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অগ্রণী ব্যাংকে ৫০ পদে নিয়োগ

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

নিউজ ডেস্কঃ অগ্রণী ব্যাংক লিমিটেডে ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে সিনিয়র অফিসার (নিরীক্ষক) পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

যোগ্যতাঃ  স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার্টার্ড অ্যাকাউট্যান্ট সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে ন্যূনতম দুটি দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ও-লেভেল বা এ-লেভেল পাস হলে স্থানীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

বয়সঃ আবেদনকারীদের বয়স ১ মার্চ, ২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। শুধু মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতনঃ নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা ১৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না।

বিস্তারিত জানতে https://www.agranibank.org বিজ্ঞাপনটি দেখুন :


এ ক্যটাগরির আরো খবর..