× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

অগ্নিকাণ্ডে গৃহহীনদের পুনর্বাসনে প্রয়োজনীয় সকল সহায়তার নির্দেশ প্রধান উপদেষ্টার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
অগ্নিকাণ্ডে গৃহহীনদের পুনর্বাসন

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অধ্যাপক ড. ইউনূস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, মঙ্গলবার বিকেল ৫:২২ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগে, যার ফলে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..