× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার

অখণ্ড ভারতের মানচিত্র বাংলাদেশকে অস্বীকারের শামিল -লেবার পার্টি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ জুন, ২০২৩
অখণ্ড ভারতের মানচিত্র
অখণ্ড ভারতের মানচিত্র

‘অখণ্ড ভারতে’র মানচিত্র প্রদর্শন স্বাধীন বাংলাদেশকে অস্বীকারের শামিল ও সার্বভৌমত্বের জন্য চপোটাঘাত মাত্র। যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য মনে করে তারাই এহেন স্বাধীনতা বিরোধী ও ধৃষ্ঠতা মনোভাব প্রদর্শন করেছে। ইতোপুর্বে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ‘বাংলাদেশ ভারতের অংশ” দাবী এবং হিন্দুমহাজোট মহাসচিব গোবিন্দ প্রমানিক ও শ্যামলী পরিবহনের মালিক গনেশ চন্দ্রের বাংলাদেশকে ভারতের অংশ করার শপথ গ্রহন একসুত্রে গাধাঁ। তাদের রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র ও চক্রান্তমুলক বক্তব্য বিবৃতি ও কর্মকান্ড দেশপ্রেমিক শক্তিকে হৃদয়ে আঘাত করেছে। বলেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

আজ (শনিবার) ভারতের নতুন সংসদ ভবনে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে অঙ্গীভূত করে ভিস্তা প্রকল্পের আওতায় তথাকথিত ‘অখণ্ড ভারত’র মানচিত্রের ম্যুরাল স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

‘অখণ্ড ভারতে’র ম্যুরাল অপসারণের আহ্বান জানিয়ে ডাঃ ইরান বলেন,  ভারতের বিজেপি সরকার কর্তৃক স্থাপিত এই ম্যুরাল বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতি এক অবমাননাকর দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা এবং বাংলাদেশের জনগণের মর্যাদাবোধকে তা দারুণভাবে আহত করেছে।  অখণ্ড ভারতের এই ম্যুরাল এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক।

ভারতের বর্তমান ক্ষমতাসীন উগ্র সাম্প্রদায়িক বিজেপি সরকার হিন্দুত্ববাদী মতাদর্শ প্রতিষ্ঠার জন্য অখণ্ড ভারতের মানচিত্রের ম্যুরাল স্থাপন করেছে। আমরা ভারতীয় আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানাই এবং তার পেছনে থাকা ইতিহাসের হিন্দুত্ববাদী পুনর্নির্মাণের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছি।

তিনি অবিলম্বে বাংলাদেশ সরকারকে ভারতীয় হাইকমিশনকে তলব করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে ‘অখণ্ড ভারতে’র ম্যুরাল অপসারণের পদক্ষেপ নিতে আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..