× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

৯ পৌর নির্বাচন: আপিল কর্তৃপক্ষ নিয়োগ করেছে ইসি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

দেশের নয়টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৮ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ২ মে। এক্ষেত্রে কোনো প্রার্থী সুবিচার না পেলে আপিল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করতে পারবেন।

সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের সুবিচার পেতে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে। গত ২০ এপ্রিল ইসি নরসিংদীর পলাশের ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর সদর, বাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি।

৯ পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।


এ ক্যটাগরির আরো খবর..