× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

৭ শতাধিক এতিম ও বৃদ্ধদের বাড়ীথেকে ডেকে এনে ইফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজের কোন উচু শ্রেনির বা জন প্রতিনিধি নয়, একে বারে অবহেলিত দরিদ্র, সুবিধা বঞ্চিত, প্রবিীন শ্রদ্ধাভাজন ব্যক্তি, এতিম ও বৃদ্ধ বয়সের যারা অনেকেই ভিক্ষাবৃত্তির মত পেশায় নিয়োজিত তাদেরকে ভ্যানভাড়া দিয়ে বাড়ী থেকে ডেকে এনে ইফতার করালো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আস্থারহাত’ ও ‘লাইফ সেভিং অর্গানাইজেশন।’ ৩১ মে বিকেলে ধামইরহাট উপজেলা সদরে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৭ শতাধিক বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্ত, প্রতিবন্ধী শিশু- বয়স্ক বৃদ্ধ প্রায় ৭শত রোজাদারকে এই ইফতার করানো হয়।

এ সংস্থার দুটির প্রধান অরিন্দম মাহমুদ ও ইমতিয়াজ আহম্মেদ প্রতিবেদককে বলেন, আমরা সমাজের অবহেলিতদের মুল্যায়ন করতে যায়, যারা সারাজীবন মানুষের তিরস্কারে জীবিকা নির্বাহ করে আমরা তাদের সম্মান জনক জীবিকা উপহার দিতে চাই, এটাই আমাদের মুল উদ্দেশ্য।

অনুষ্ঠানে যোগদান করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ওসি জাকিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, বিভিন্ন ব্যবসায়ী ও আইসিটি উদ্যোক্তা মো. হানজালা, প্রধান শিক্ষক আবু ইউসুফ বকুল, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন,সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, মোতারফ হোসেন মুকুল প্রমুখসহ বিভিন্ন তরুন শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..