করোনার ধাক্কা মোকাবিলাসহ বিভিন্ন কর্মসূচির জন্য ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পূরণ প্যাকেজ বলে জানা যায়। বরাদ্দ তহবিলের মধ্যে ২ হাজার ৩৫০ কোটি ডলার দিচ্ছে উচ্চ ও মধ্যম আয়ের ৪৮টি দেশ। এর প্রায় ৭০ শতাংশই যাবে আফ্রিকা মহাদেশে।
এছাড়াও যে দেশগুলো পাবে- বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান।