× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

স্টাফ রিপোর্টার

দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিনে আজ টিকাটুলি বাইতুল আমান জামে মসজিদ গেটে  

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২০
ইফতার বিতরণ প্রতিদিন

দ্যা নিউজের ইফতার বিতরণ ।। করোনাভাইরাসের কারণে বাংলাদেশের মানুষের দুরাবস্থার শেষ নেই গৃহবন্দি কর্মহীণ অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা না পারছে কারো কাছে হাত পাততে না পারছে খিদে সহ্য করতে। তারমধ্যে চলছে রমজান মাস। রোজাদার ও কর্মহীন অসহায় দুঃস্থদের  মাঝে দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিন কার্যক্রম। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

আজ ১লা মে শুক্রবার ৭ম রমজানে রাজধানীর টিকাটুলি বাইতুল আমান জামে মসজিদ গেটে রোজা রাখা ইমানদার মুসল্লী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজী, বেগুনি, খেজুর।

এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, বার্তা সম্পাদক রাই কিশোরী ও উপদেষ্টা সম্পাদক কাজী মাসুদ আহমেদ।

দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিনে’ ৬ষ্ঠ রমজানে মতিঝিল মসজিদ চত্বর

দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন,  প্রতিদিন ৫০-৫৫ জনের ইফতার দিচ্ছে দি নিউজ। রোজ যে পরিমান খাবার নিয়ে আসছি তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কর্মহীন সহায় সম্বলহীন মানুষের মাঝে কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। ইচ্ছা থাকলেও মাসব্যাপী এ কার্যক্রমে প্রতিদিন এর বেশি প্যাকেট বাড়ানো দুঃসাধ্য।

রমজান মাসে সাধারণত খরচ একটু বেশি হয় সকল মুসলমানদের। যারা অন্যান্য বছরই রমজান মাসে ইফতার জোগাড় করতে হিমশিম খায় এ বছর তারা চরম শোচনীয় দিন যাপন করছে।  এই চরম দুরাবস্থার মাঝে দ্যা নিউজের প্রয়াস এসব পরিবারের মাঝে যদি ইফতার সামগ্রী তুলে দিয়ে অন্তত একদিনের ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফোঁটাতে পারে। সেই লক্ষে দ্যা নিউজ রমজান মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করে চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..