× Banner
সর্বশেষ
মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী

৫.১ মাত্রার ভূমিকম্প উত্তর কোরিয়ার পারমাণবিক চুল্লির কাছে

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পরিত্যক্ত একটি পারমাণবিক চুল্লির কাছে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর কোরিয়ায়। তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বলছে এই ভূ-কম্পন মানুষের তৈরি। এর মানে দাঁড়ায় উত্তর কোরিয়া নতুন করে পারমাণবিক পরীক্ষা চালানোর কারণেই এই ভূ-কম্পন অনুভূত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, দেশটি মন্ত্রীদের জরুরি বৈঠক ডেকেছে। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, খুব শিগগিরই ‘স্পেশাল ও গুরুত্বপূর্ণ’ একটি ঘোষণা দেওয়া হবে।

ধারণা করা হয় ভূগর্ভস্থ পুঙ্গি-রি নামের এই চুল্লিতে ২০০৬ সালে উত্তর কোরিয়া কমপক্ষে তিনবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বিবিসি জানায়, বুধবার নতুন এই ভূ-কম্পন পুঙ্গি-রি পারমাণবিক চুল্লি থেকে ৫০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..