× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

মাহমুদ খান, সিলেট

৫ দফা বাস্তবায়নে জাতি ঐক্যবদ্ধ -চরমোনাই পীর

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
জাতি ঐক্যবদ্ধ

আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্যই আজ বিভাগীয় পর্যায়ে শেষ সমাবেশে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছি। এই সমাবেশ প্রমাণ করেছে-বাংলাদেশের মানুষ আমাদের দাবির পক্ষেই রয়েছে। বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্ট হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হলো। অনেকেই চক্ষু হারালো, পঙ্গু হলো। সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর ঘুমের পর আর ফেরা হয়নি-হয়ত আর কখনোই হবে না। আজ দুঃখের বিষয়-জাহান্নামের আগুন যেমন নিজের আগুনেই পোড়ে, ঠিক তেমনই যারা ৫৩ বছর আমাদের জিম্মি করে রেখেছিল, আজ তারা নিজেরাই নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত।
তিনি আরও বলেন, দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে, খুনি–লুটেরাদের দৃশ্যমান বিচার হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হবে। কিন্তু আমরা আজও দেখি-সংস্কারে বাধা, বিচারে বাধা, নির্বাচনে বাধা।
চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য পাগল হয়েছিল-তারা এখন দেখছে, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে নেই, জালেমদের পক্ষে নেই। তাই আজ তারা পাগল হয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই-রাশি যখন বামে ঘোরে, তখন সব পরিকল্পনা বামে চলে যায়। যত শয়তানি পরিকল্পনা করবে, ততই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে।
৫ দফা
তিনি আরও বলেন, আসুন-আমরা দেশপ্রেমিকরা এক হয়ে যাই। ক্ষমতা প্রেমি, চালবাজ, বিদেশি শক্তির দালাল যারা-তাদের সবাইকে ‘না’ বলতে হবে। তাদেরকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..