× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

৫ জানুয়ারিকে কেন্দ্র করে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারির সমাবেশের সার্বিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেত্রীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে (অব) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে রাত পৌনে ১১টার দিকে বৈঠক শেষ হয়।

অনিশ্চিয়তা ও শঙ্কা ছাপিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দিয়েছে ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা মেট্টোপলিটন পুলিশ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজপথে নামতে যাচ্ছে বিএনপি।

কর্মসূচি শান্তিপূর্ণ করার আশ্বাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করে না। কর্মসূচি শান্তিপূর্ণ হবে। এ জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।


এ ক্যটাগরির আরো খবর..