× Banner
সর্বশেষ
কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে যশোরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ জনের জীবন বাঁচিয়েছে ২০ মাসের শিশু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
জীবন বাঁচিয়েছে শিশু

ভারত প্রতিনিধিঃ ৫ জনের জীবন বাঁচিয়েছে ২০ মাস বয়সী শিশু। দিল্লির রোহিনী অঞ্চলে বসবাসকারী ২০ মাস বয়সী ধনিষ্ঠের এই কাজ  উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বকনিষ্ঠ অঙ্গ দাতার খাতায় নাম ওঠালেন দিল্লির ধনিষ্ঠা । তাঁর হৃদয়, লিভার, দুটো কিডনি আর দুটি কর্নিয়া পাঁচ জন রোগীকে দান করা হয়েছে।

গত ৮ জানুয়ারি বিজেলে ধনিষ্ঠা বাড়ির ছাদে খেলতে খেলতে মাটিতে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে তৎক্ষণাৎ গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের অনেক প্রচেষ্টার পরেও তাকে বাঁচানো যায় নি। ১১ জানুয়ারি ডাক্তাররা ধনিষ্ঠার ‘ব্রেন ডেড” ঘোষণা করে। ধনিষ্ঠার ব্রেন ছাড়াও তাঁর সব অঙ্গই কাজ করছিল। শোকে কাতর হওয়ার পরেও ধনিষ্ঠার বাবা মা শ্রী আশিস কুমার এবং শ্রীমতী ববিতা তাঁদের ফুটফুটে সন্তানের অঙ্গ দান করার ইচ্ছে প্রকাশ করেন।

ধনিষ্ঠার বাবা আশিস কুমার বলেন, ‘আমরা হাসপাতালে থাকাকালীন অনেক এমন রোগী দেখেছি যাদের অঙ্গের খুব প্রয়োজন। যেহেতু আমরা আমাদের সন্তানকে খুইয়ে দিয়েছি, সেহেতু তাঁর অঙ্গ দান করে সেসব রোগীদের বাঁচানোর ইচ্ছে প্রকাশ করি যাদের অঙ্গের খুব দরকার।

ডঃ ডি. এস রাণা জানান, ‘ধনিষ্ঠার পরিবারের এই কাজ খুবই প্রশংসনীয়। আর ওনাদের এই কাজ অনেককে অনুপ্রেরণা দেবে। ০.২৬ প্রতি মিলিয়ন হিসেবে ভারতে অঙ্গ দানের হার খুবই কম। অঙ্গের কারণে প্রতি বছর ৫ লক্ষ ভারতীয় প্রাণ হারান।”


এ ক্যটাগরির আরো খবর..