× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট(৩৬জুলাই) সরকারি ছুটি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট(৩৬জুলাই) সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন থেকে ৫ আগস্ট (৩৬ জুলাই) সরকারি ছুটি পালন করা হবে। রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার বিস্তারিত জানানো হবে।  এ ব্যাপারে আগামী রবিবার (২২ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ১৪ জুলাই থেকে চলবে মূল আয়োজন। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে।

এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলেও জানান ফারুকী।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।

তিনি আরও জানান, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে। আর চূড়ান্ত কর্মসূচি চলবে ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে আগামী ২৩ জুন সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


এ ক্যটাগরির আরো খবর..