× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

৩৬ বছর অপেক্ষার পরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
argentina

৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। আর্জেন্টিনা দলকে অভিনন্দন। মেসির এটা শেষ বিশ্বকাপ। ইতিহাসে লেখা থাকবে ‘মেসির বিশ্বকাপ’। আর্জেন্টিনার সহ-নায়ক গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ – এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলকিপার। টাইব্রেকারে একক অবদান মার্টিনেজের। সেই সঙ্গে আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়দের কৃতিত্ব অবশ্যই।
খেলার ৮০ পর্যন্ত একপেশে ম্যাচ। আর্জেন্টিনা একচেটিয়া খেলেছে, ফ্রান্স বলই ধরতে পারেনি। ইংরেজি ধারাভাষ্যকাররা বলছিলেন, “এরকম উত্তেজনাহীন বিশ্বকাপ ফাইনাল আর হয়নি।” খেলার পরবর্তী ৪০ মিনিটে সেই ধারাভাষ্যকাররাই আবার বলছিলেন, “বিশ্বকাপ ইতিহাসে এত উত্তেজনাকর ফাইনাল আর হয়নি।”
মহাকাব্যিক এই বিশ্বকাপ ফাইনালে মেসি যদি হয় একিলিস; এমবাপ্পে তাহলে হেক্টর। পুরো ফ্রান্স দল ফ্লপ। হেক্টরের মতোই একা লড়াই করেছে এমবাপ্পে। ১৯৬৬ সালের ইংল্যান্ডের জিওফ হার্স্টের পরে, বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার অনন্য কৃতিত্ব অর্জন করলো এমবাপ্পে। মাত্র ২৩ বছর বয়সেই এই ট্রাজিক হিরো বিশ্বকাপে ১২টি গোল করে ফেলেছে। নিজের যোগ্যতা প্রমানের আরো অনেকগুলো সুযোগ অপেক্ষা করছে এমবাপ্পের জন্য।
মেসি বিশ্বকাপ জিতেছে, আরও অনেকে জিতেছে। মেসিকে অনেকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করছে। যারা তুলনা করছে, তারা হয় আবেগের বসে করছে; অথবা তারা ম্যারাডোনার খেলা দেখে নি। পেলের খেলা আমি দেখিনি, ম্যারাডোনার খেলা দেখেছি। আমার দেখা সর্বশ্রেষ্ঠ ফুটবলার ম্যারাডোনা। ম্যারাডোনার সঙ্গে কারো তুলনা চলে না। ম্যারাডোনা দলের জন্য খেলেছেন, দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, টাকার জন্য খেলেননি।


এ ক্যটাগরির আরো খবর..