× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

পিআইডি

৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে -পার্বত্য মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
অসাম্প্রদায়িক সম্প্রীতি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান আজ রাতে রাজধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে মন্ত্রী বর্তমান সরকার ও দেশের মানুষের মঙ্গল কামনায় আয়োজিত প্রার্থনায় অংশ নেন।

পূজা ও প্রার্থনা শেষে উপস্থিত ভিক্ষু-ভান্তে ও ভক্তবৃন্দের উদ্দেশে বক্তব্য প্রদানকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে শান্তি, সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সহাবস্থান করার নির্দেশনা পেয়েছেন। আমরা সরকারের এই ৩১ দফার ম্যানিফেস্টো সর্বান্তকরণে মেনে চলব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না।

বৌদ্ধ ধর্মের মূলবাণী ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, আমাদের পবিত্র বৌদ্ধ ধর্ম পাহাড় ও সমতলকে এক করেছে। আমাদের মাঝে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হোক। ভিক্ষু ভান্তেদের এই প্রার্থনা আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা সকলে মিলে দেশ ও জনগণের কল্যাণে এবং দেশের উন্নতি কামনায় সরকারের কাজে নিয়োজিত থাকব। জগতের সকল প্রাণি সুখী হোক।

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসার দীর্ঘদিনের ইচ্ছার কথা ব্যক্ত করে মন্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বিশেষ এই প্রার্থনা অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিনী মৈত্রী চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি সরুপানন্দ ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দমিত্র ভান্তে, ধর্মানন্দ ভান্তে, কল্যাণ জ্যোতি ভিক্ষুসহ সংগঠনের মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানসমুকুর চাকমা, সুভাষ চন্দ্র চাকমা, রনজিত কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুশীল বড়ুয়া, পার্থ প্রতীম বড়ুয়া অপুসহ বিভিন্ন স্তরের ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..