× Banner
সর্বশেষ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয় – পররাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না – অর্থমন্ত্রী সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদযাত্রা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গমুখী ৩২ হাজার ১৮৬টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করে। এ খাতে টোল আদায় হয় এক কোটি ৯২ লাখ দুই হাজার ৬০০ টাকা। একই সময়ে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুর উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..