× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

২৪ ঘণ্টাই খোলা থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জুলাই, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টার জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে শেষে এই সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আগামী ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ২৪ ঘণ্টা খোলা রাখার কার্যক্রমের উদ্বোধন করবেন। এ লক্ষ্যেবন্দরে এখন অটোমেশনের কাজ চলছে।

বৈঠকে নৌমন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাজাহান খান বলেন, ২৪ ঘণ্টা এই স্থলবন্দর দুটি খোলা রাখার মাধ্যমে পণ্য আমদানি রপ্তানিতে আর কোনো জট থাকবে না। ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারিত হবে। বাণিজ্যে গতি আসবে। একইভাবে ভোমরা স্থলবন্দরসহ অন্য যে স্থলবন্দরগুলো আছে সেগুলোকে এই কার্যক্রমের আওতায় আনারও উদ্যোগ নেওয়াহয়েছে।

নৌমন্ত্রী আরো জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য ওঠানামায় দেরি হওয়ার কারণে সেখানে জাহাজ জট তৈরি হয়। সে কারণে শিগগির বন্দরটির জন্য তিনটি রাবার টায়ার গেন্টিং ক্রেন আমদানি করা হচ্ছে। এতে পণ্য খালাস, ওঠানামায় গতি আসবে। জাহাজ জটও আস্তে আস্তে কমে আসবে।২০১৮ সালের মধ্যে আরো আটটি ক্রেন এই বহরে যুক্ত হবে বলেও জানান তিনি।এ সময় ঘুষ নেওয়ার অভিযোগে আটক নৌপরিবহনঅধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামের বিষয়ে প্রশ্ন করা হলে শাজাহান খান বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্ত কার্যক্রম শেষে এ নিয়ে আমরা কথা বলব।’


এ ক্যটাগরির আরো খবর..