× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

২১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান হচ্ছে আশাশুনিতে

admin
হালনাগাদ: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনিঃ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান ও উর্ধমূখী ভবন নির্মানের জন্য পিইডিপি-৪ অনুমোদন দিয়েছে।

উপজেলার বহু স্কুল রয়েছে, যা খুবই জীর্ণশীর্ণ। অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষার্থীনুযায়ি আসন সংখ্যা অপ্রতুল। এমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে যাতয়াত ব্যবস্থা খুবই নাজুক। এমন বিদ্যালয়গুলোর মধ্য হতে ১৬ টি নতুন ভবন নির্মান এবং ৬টি উর্ধমুখী সম্প্রসারণ ভবন নির্মানের জন্য পিইডিপি-৪ অনুমোদন প্রাপ্ত হয়েছে। নতুন ভবন নির্মানের জন্য অনুমোদিত স্কুল গুলোর মধ্যে ফকরাবাদ সরঃ প্রাথিমিক বিদ্যালয় (৩ কক্ষ বিশষ্ট), উত্তর বড়দল সঃ প্রাঃ বিদ্যালয় (৪ কক্ষ), শে^তপুর স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), রামনগর স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), নাকনা স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ), মধ্যম বেউলা স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), কুঁন্দুড়িয়া স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ), কুল্যা বেনাডাঙ্গা স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), উত্তর দাঁদপুর স/প্রা বিদ্যালয় (৭ কক্ষ), গুনাকরকাটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), পাইথালী স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ), দুর্গাপুর স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), বৈকরঝুটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), বিল বকচর স/প্রা বিদ্যালয় (৩ কক্ষ), বড়দল মেছের আলি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ) ও যদুয়ারডাঙ্গা স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ বিশিষ্ট) ভবন নির্মান করা হবে। এছাড়া উর্দ্ধমূখী সম্প্রসারনের আওতায় বদরতলা স/প্রা বিদ্যালয় (৭ কক্ষ), মাদিয়া স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), কাদাকাটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), সুভদ্রাকাটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ) ও তুয়ারডাঙ্গা স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ বিশিষ্ট) ভবন নির্মানের জন্য অনুমোদিত হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ আক্তার হোসেন বলেন, পিইডিপি-৪ অনুমোদিত এসব বিদ্যালয়ের তালিকা তারা পেয়েছেন। পাওয়ার পর বিদ্যালয় নির্মানের জন্য সম্ভাব্য স্থানের সয়েল টেষ্ট করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..