× Banner
সর্বশেষ
‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না – স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

২০২১ সাল থেকে বাণিজ্যমেলার স্থান রাজধানীর পূর্বাচলে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পরিবর্তন হচ্ছে। আগামী ২০২১ সাল থেকে এই মেলার আয়োজন করা হবে রাজধানীর পূর্বাচলে। ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর বৈঠক শেষে পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে  একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়াও সারাদেশে পুরাতন খাদ্য গুদামগুলোকে সংস্কারের মাধ্যমে আধুনিক করে গড়ে তোলাসহ মোট ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। ৪টি নতুন ও দু’টি সংশোধিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে  দুই হাজার ৯২০ কোটি ৩৯ লাখ টাকা।

‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্প সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচল নিউ টাউনে বাণিজ্যমেলার জন্য এক্সিবিউশন সেন্টারটি নির্মিত হবে। এটি নির্মাণে মোট ব্যয় ধরা করা হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ৬২৫ কোটি টাকা ঋণ দেবে। মোট ২০ একর জমিতে নির্মিত হবে এটি। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ বাস্তবায়িত হবে।


এ ক্যটাগরির আরো খবর..