× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় মেহেরপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি) এর আওতায় উপজেলা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১০ টায় দিনব্যাপি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান।

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদী হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক জাহিদুল আমিন। প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুর সদর ব্র্যাকের এসসিডিপি’র মাঠকর্মী এবং সদর উপজেলার উপ-সহকারি কৃষিকর্মকর্তাসহ মোট ৩৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। দিনব্যাপি ওই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মনিটরিং ইভ্যালিয়েশন অফিসার আব্দুল হাকিম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..