× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

২রা থেকে ৮ই অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আগামী সোমবার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।

এতে জানানো হয়, আগামী ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ সপ্তাহ অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম জানান, এ উপলক্ষে ২ অক্টোবর সব বিভাগীয় শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর ৩, ৬ ও ৭ অক্টোবর শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী প্রতিষ্ঠানগুলো সভা, সেমিনার ও ওয়ার্কশপ এবং ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে কনফারেন্স ও বিনিয়োগ শিক্ষা মেলা। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এতে উপস্থিত থাকবেন।

প্রথম সেশনে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা এবং দ্বিতীয় সেশনে বিনিয়োগ ও সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা করবেন বক্তারা। পরে  ৫ অক্টোবর বিভিন্ন বিনিয়োগ পণ্য ও খাত এবং শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। ৮ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক আরো জানান, আইওএসসিও ঘোষিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭’বাংলাদেশে যথাযথভাবে পালন করা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহায়তায় এই কার্যক্রমকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে অর্থনীতি ও বিনিয়োগের বিভিন্ন দিক বিনিয়োগকারীরা বুঝতে সক্ষম হবেন। বিনিয়োগকারীরা সচেতন এবং গুজব ও প্রলোভন থেকে সাবধান থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..