× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রী হচ্ছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন যারা মন্ত্রীদের শপথে যাচ্ছে না এনসিপি উৎসবমুখর পরিবেশে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি – সালাহউদ্দিন আহমদ দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই – স্বরাষ্ট্র উপদেষ্টা

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

    বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরো সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদন ‘নগদ’-কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোাগ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন।

    এ সময় মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-বিটিসিএলের ফ্রি টেলিকম সেবারও উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারা দেশের গ্রাহকরা। বিটিসিএলের এই সেবার পাশাপাশি নতুন একটি অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন যার মধ্য দিয়ে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টেশিসের দোয়েল ল্যাপটপের নতুন মডেলেরও উদ্বোধন করা হয়। পরে একই অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিটের অবমুক্ত করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। এছাড়াও টেলিটকের উদ্যোগে ডিজিটাল আর্কাইভের উদ্বোধন এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনা মোড়ক উন্মোচন করেন তিনি।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং থার্ড ওয়েব টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।


এ ক্যটাগরির আরো খবর..