× Banner
সর্বশেষ
দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

১৭-২৬ মার্চ বাইরে বের হওয়ার আগে হাতে সময় নিয়ে বের হন ঢাকাবাসী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/jam.jpg

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দশ দিনব্যাপী ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীবাসীকে বাহিরে বের হতে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিচ্ছেন। এরমধ্যে রয়েছেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরাও। এই অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর কোনো কোনো সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন হবে।

রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন। তারা নানা কর্মসূচিতে যোগ দেবেন। রাজধানীর সড়কগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। ফলে অধিকাংশ সড়কে যান চলাচলে সমস্যা হচ্ছে। আসন্ন উৎসবে বিদেশি অতিথিদের আমন্ত্রণ থাকায় কোনো কোনো সড়কে চলাচলে কিছুটা বিঘ্ন হবে। তাই নগরবাসীকে কোথাও যেতে হলে নির্ধারিত সময়ের কিছুটা আগে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি।

মনিরুল ইসলাম বলেন, ১৭ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে চারদিন ছুটি রয়েছে। এ সময়ে সড়কে চলাচলে ভোগান্তি যতটা কমানো যায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে সবাই এই সাময়িক অসুবিধাটুকু মেনে নেবেন। এ সময় সব ধরনের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানকে আমরা নিরুৎসাহিত করছি। কেউ কোনো কর্মসূচি ঘোষণা করলে আনন্দ উদযাপন সফল করতে সে সব কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..