× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো

১৭ তুমি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
বকুল হক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
১৭ তুমি
বকুল হক
চেতনার সাথে বিশ্বাসে ভরা
নিঃশ্বাস বহমান
আজকে জন্ম শতবর্ষ
মুজিবুর রহমান।
বাতাসের কানে বাউলের গানে
বেয়ে গেছ মুজিব তুমি
সাড়ে সাত কোটি বাঙালী হৃদয়
উথলে জন্মভূমি।
তুমি দিয়ে গেছ স্বাধীনতা
দিয়ে গেছ পতাকা,
সার্বভৌম , বিজয়ের হাসি
যা, পেয়েছি সব তা।
ঋণী হয়ে আছে বাঙালী জাতি
তোমার রক্ত ত্যাগে
স্বাধীনতা আজ লাল সবুজে
রক্তিম পূর্বরাগে।
শতবর্ষে ষোল কোটি বাঙালী
উদ্বেলিত রঙের বানে
তুমি নেই তাই অন্তর কাঁদে
সুরভিত রক্ত প্রাণে।


এ ক্যটাগরির আরো খবর..