× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

১৬ বছর হলেই এনআইডি দেবে – সিদ্ধান্ত ইসির

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
১৬ বছর হলেই এনআইডি দেবে - সিদ্ধান্ত ইসির

দেশের নাগরিকদের ১৬ বছর পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র-এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন-ইসি।

রোববার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগ পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এর আগে গেল ৯ সেপ্টেম্বর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন। বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন তারা। তিনি বলেছিলেন, ‘যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। এনআইডি পাবেন তারা।’

এই বয়সিদের জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন, ‘অনেক কাজে তাদের এনআইডি লাগে, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানা কাজ রয়েছে। এতে এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে।

এনআইডি না থাকায় শিক্ষার্থীদের ‘অসুবিধায় পড়তে হচ্ছে’ তুলে ধরে আখতার আহমেদ বলেন, ‘এ জন্য ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সিরা এনআইডি পাবেন। এ জন্য তারা ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। ‘এখন থেকে যার বয়স ১৬ বছর হয়েছে, তিনিই নিবন্ধন আবেদন করতে পারবে। কোনো নির্দিষ্ট তারিখ ধরে দেওয়া হয়নি। ভোটের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন।’

ইসির সবশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।


এ ক্যটাগরির আরো খবর..