× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ডেস্ক

১৫/১৬ নভেম্বর ঘোষণা হতে পারে তফসিল

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
ঘোষণা হতে পারে তফসিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী চলতি মাসের (নভেম্বর) ১ তারিখ থেকে ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। অর্থাৎ ১৫/১৬ নভেম্বর ঘোষণা হতে পারে তফসিজ উউল।

আজ সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহাংগীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই অপেক্ষা করতে হবে।

এ সময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।

নভেম্বরের প্রথমার্ধের বাকি আর মাত্র দুই দিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারি বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে এর আগের নব্বই দিনের মধ্যে।


এ ক্যটাগরির আরো খবর..