× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

ডেস্ক

১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ স্বল্প আয়ের পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়ার প্রস্তাব করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, উপকারভোগী প্রতিটি পরিবার বছরে ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকার এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। খাদ্যশস্যের মজুত ও সরবরাহ সক্ষমতা বাড়াতে সরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, খাদ্য নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা এবং উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে উদ্যোক্তাদের ঋণের প্রকৃত সুদের হার বাজারভিত্তিক সুদের তুলনায় অর্ধেকেরও কম হবে, যা শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগে উৎসাহ জোগাবে।

প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা জিডিপির ১০ দশমিক ২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের মতে, খাদ্য সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন ব্যয় সম্প্রসারণের মাধ্যমে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও শক্তিশালী করবে।


এ ক্যটাগরির আরো খবর..