× Banner
সর্বশেষ
প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ

অমিতের হাত ধরে বড়োল্যান্ডের ১৫০০ জঙ্গি আত্মসমর্পণ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বড়োল্যান্ডের চুক্তি অনুযায়ী বড়োল্যান্ডের জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল হবে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি। সমাজের মূল ধারার ফেরার জন্য আগামী ৩০ জানুয়ারির মধ্যে তাদের ১৫০০ জঙ্গি আত্মসমর্পণ করবেন।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বড়োল্যান্ডের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি সই করল সরকার। এই চুক্তি অনুযায়ী, বড়ো জঙ্গির প্রতি সহানুভূতিশীল হবে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে ১৫০০ জঙ্গি আত্মসমর্পণ করবেন। তাঁদের আধা সামরিক বাহিনীতে জায়গা দেওয়া হবে। নিহত বড়ো জঙ্গিদের স্ত্রীরা পাঁচ লক্ষ টাকা সরকারি অনুদান পাবেন।

চুক্তিতে আরও বলা হচ্ছে, বিটিএবি এলাকাকে বোরোল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন নামে চিহ্নিত করা হবে। পার্বত্য আদিবাসীর মর্যাদা পাবেন এখানকার বাসিন্দারা। বোরো ভাষাকে দেবনাগরীর হরফ সহকারে অসমেয়র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেরও মর্যাদা দেওয়া হবে। রাজ্য সরকার এই অঞ্চলের সার্বিক উন্নতিতে ৩ বছরে ২৫০ কোটি টাকা খরচ করবে। তাদের উন্নতিতে মোট ১৫০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। এই এলাকায় কোনও বহিরাগত ভোটাধিকার পাবে না। বাইরে থেকে কাজ করতে এলে লাগবে ওয়ার্ক পারমিট।

বড়োল্যান্ড ইস্যুতে দীর্ঘ পাঁচ দশক ধরে চলে আসা অশান্তি থামাতেই এই উদ্যোগ বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং বড়ো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফবির চারটি শাখা সংগঠন। ছিল অল বড়ো স্টুডেন্টস ইউনিয়ন বা আবসুও। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই চুক্তির ফলে বড়ো জনজাতির সার্বিক উন্নয়ন হবে। নিশ্চিত হবে ভাষা ও ভূমির অধিকার।

অমিত শাহ এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭২ সাল থেকে আবসু বড়োল্যান্ডকে আলাদা করতে চাইছে। আন্দোলন প্রথম দশকে শান্তিপূর্ণ ছিল। পরে তা হিংসাত্মক হয়ে ওঠে।এখন এই চুক্তি হওয়ায় বড়ো জনগোষ্ঠীর ভবিষ্যত সুরক্ষিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..