× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
ভোটারদের মাঝে টাকা বিতরণ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচনের আগের দিন বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু অভিযোগ করেছেন যে, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর সমর্থকরা রাতের অন্ধকারে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজের বাড়িতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। শামা ওবায়েদ জানান, “বর্তমানে আমার নির্বাচনী এলাকা স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন তাদের ভূমিকা পালন করছেন। আমাদের কিছু সংশয় আছে, তবে গত কয়েকদিনের ঘটনার তথ্য সংবাদমাধ্যমকে জানানো জরুরি।”

প্রার্থী আরও জানান, গতকাল (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নগরকান্দার চরযোশর্দী ইউনিয়নের আলগাদিয়া, সালথার রামকান্তুপুর ও বাহিরদিয়া গ্রামে জোট প্রার্থীর লোকজন ভোটারদের মাঝে টাকা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার কর্মীরা বাধা দিলে তারা পালিয়ে যায়। “আমার কর্মীরা বিষয়টি আমাকে জানিয়েছে,” বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, “আমরা সকল প্রার্থীকে সম্মান করি। সকলের নির্বাচন প্রচারণা করার অধিকার আছে। তবে রাতের অন্ধকারে ভোট কেনার চেষ্টা ন্যাক্কারজনক। এটি নির্বাচনের পরিবেশকে কলুষিত করছে। আমি প্রশাসন, সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, “আজ (১১ ফেব্রুয়ারি) রাতেও তারা আমাদের নির্বাচনী এলাকায় টাকা ছড়াতে পারে। সংবাদকর্মী ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

শামা ওবায়েদ অভিযোগ করেন, “গত ৩-৪ দিনে জামায়াতের লোকজন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রমাণবিহীন অভিযোগ দিচ্ছে। ধানের শীষের শক্তিশালী এলাকায় এ ধরনের অভিযোগ লক্ষ্য করা গেছে। এটি আমাদের নেতাকর্মীদের হেনস্তা করার উদ্দেশ্যে করা হচ্ছে।”

তিনি সকল প্রার্থীকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আহ্বান জানান। তিনি বলেন, “সংখ্যালঘু ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ প্রয়োজন। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালিয়েছি এবং একটি স্বচ্ছ ভোট চাই।”

অন্যদিকে, ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন। আমরা ব্যক্তিগত তহবিল থেকে নির্বাচন পরিচালনা করছি। নির্বাচনের পরিবেশ ইতিমধ্যেই ভালো আছে।”


এ ক্যটাগরির আরো খবর..