× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

শার্শা প্রতিনিধি

১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে টানা ধর্ষণ ৬৫ বছরের বৃদ্ধ

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ মে, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/baby-rape-2.jpg

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

ভুক্তভোগী শিশুর মা জানান, সিরাজুল ইসলামের বাড়ির পাশে তাদের বাড়ি। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দুজনই সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ থেকে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

এ সুযোগে ৪ দিন ধরে তার মেয়েকে সিরাজুল নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তার মাকে বিষয়টি জানায়।

পরে ভুক্তভোগী ওই শিশু মাকে জানায়- সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছেন।

তিনি আরো জানান, বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোনো উপায়ান্তর না পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসার আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..