স্টাফ রিপোর্টারঃ ১০ম বি,জে,এস পরীক্ষায় ঢাবির আইন অনুষদ থেকে ৮৮ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আইন সমিতি।
গত ২২শে জুলাই শনিবার, আইন অনুষদ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ১০ম বি,জে,এস এ সুপারিশপ্রাপ্তদের জন্য দিক নির্দেশনামূলক বক্তৃব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এড.মোল্লা মোঃ আবু কাওছার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুন নূর দুলাল, এডভোকেট কামরুজ্জামান আনসারী, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, এডভোকেট সাইফুজ্জামান, ব্যারিস্টার সফিকুল ইসলাম, যুগ্ম জেলা জজ কেশব রায় চৌধুরী, বাংলাদেশ আইন সমিতির বর্তমান যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সৌমিত্র সরদার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ মামুন প্রমুখ।
আইনজীবী, বিচারকসহ সিনিয়ররা অনুজদের এই সাফল্যে তাদের পুষ্প দিয়ে বরন করেন।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে ১০ম বি,জে,এস পরীক্ষায় ৮৮ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল হাসান শুভ।