× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

হেলিকপ্টার থেকে দাবানল এলাকায় প্রাণীদের জন্য ফেলা হচ্ছে আলু গাজর

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ অস্ট্রেলিয়ার সরকারের এই উদ্যোগ প্রচুর প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবানলে পুড়ে যাওয়া জঙ্গলে যে সব প্রাণী এখনও বেঁচে রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে প্রশাসন। হেলিকপ্টার থেকে  তাদের জন্য  ফেলা হচ্ছে খাবার । এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর নেটিজেনরা এই উদ্যোগের প্রশংসা করছেন।

 টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারে প্রচুর গাজর তোলা হচ্ছে। তারপর সেই গাজর জঙ্গলের উপর গিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিয়োতে কয়েকটি স্টিল ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট ক্যাঙারু সেই গাজর খাচ্ছে।

জানা গিয়েছে সরকার এখনও পর্যন্ত প্রায় ২২০০ কেজি সব্জি পৌঁছে দিয়েছে এ ভাবে। এই সব্জির মধ্যে গাজর ছাড়াও রয়েছে মিষ্টি আলু। এগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে, ক্যাপারট্রি এবং উলগান উপত্যকায়। এছাড়াও ইয়েঙ্গো ন্যাশনাল পার্ক, দ্যা ক্যাঙারু ভ্যালি-সহ দাবানল আক্রান্ত বিভিন্ন এলাকায়। এনএসডব্লু এনভায়রনমেন্ট মিনিস্টার ম্যাট কেন ডেইলি মেলকে জানিয়েছেন, আগুনে এই পশুদের সব খাবার পুড়ে গিয়েছে। তাই জঙ্গলের মধ্যে যে পশুরা রয়েছে তাদের জন্য এই খাবার বন্দোবস্ত করা হয়েছে। বিষয়টির উপর তাঁরা নজরও রাখছেন।


এ ক্যটাগরির আরো খবর..