× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

হৃদয় খানের সুরে ভাষা প্রতিযোগের গান

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

প্রথম আলোর ‘ভাষা প্রতিযোগ’ উৎসবে এবার যুক্ত হলো শিরোনাম সংগীত। ‘ভাষা প্রতিযোগ’ উৎসবের এই শিরোনাম সংগীতটির সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। তাঁর সঙ্গে এই গানে সহশিল্পী হিসেবে আরও কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী লুইপা, ঐশী, মেহেদী ও কবি।

‘আমি বাংলাভাষী/বাংলা ভালোবাসি/বাংলা আমার মায়ের ভাষা/বাংলা আমার ভাইয়ের ভাষা/বাংলা দিয়ে সবকিছু তাই হোক/সবার যোগে ভাষা প্রতিযোগ’। এমন কথার এ গানটি লিখেছেন কবির বকুল। গত মঙ্গলবার রাতে মগবাজারের আরবি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

আগামী ১৮ মার্চ থেকে আঞ্চলিক পর্যায়ে শুরু হওয়া ‘ভাষা প্রতিযোগ’ উৎসবে গানটি বাজানো হবে।

গানটি প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘আমার শ্রোতারা সব সময় আমাকে প্রেমের গানই গাইতে শোনেন। এর বাইরে একটি মাত্র দেশের গান করেছি। তবে এবারই প্রথম ভাষা নিয়ে কোনো গান করলাম। এটা আমার জন্য সম্মানের। কেননা মাতৃভাষার জন্য এটি একধরনের অবদানও বটে। আশা করি নতুন প্রজন্মের শ্রোতাদের এই গান প্রেরণা জোগাবে।’

১২ বছর ধরে স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ভাষা প্রতিযোগ’ উৎসবটির আয়োজন করে আসছে দৈনিক প্রথম আলো। ১৮ মার্চ সিলেট, ১৯ মার্চ ময়মনসিংহ, ২৩ মার্চ যশোর, ২৪ মার্চ বরিশাল, ১ এপ্রিল চট্টগ্রাম, ২ এপ্রিল বান্দরবান, ৮ এপ্রিল সৈয়দপুর ও ৯ এপ্রিল নাটোরে আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর পর ঢাকায় ২২ এপ্রিল এবং জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে মে মাসের মাঝামাঝি সময়ে।


এ ক্যটাগরির আরো খবর..