× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

হুমকি মোকাবিলায় সেনাদের প্রস্তুত থাকার আহবান প্রধানমন্ত্রীর

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

সিলেট প্রতিনিধিঃ দেশের সংবিধান এবং সার্বভোমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাইরের যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান এ কথা বলেন।

জালালাবাদ সেনানিবাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

প্রধানমন্ত্রী সেখানে নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডসহ নয়টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। এ সময় সম্মিলিত প্যারেড প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায়।

প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করে প্যারেড পরিদর্শন করেন। এর আগে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি বেলা ১১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করেন।


এ ক্যটাগরির আরো খবর..