এসএম স্বপন, বেনাপোলঃ শার্শায় উপজেলা সমাজ সেবা অফিস এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে ৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
শার্শা উপজেলা শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় প্রতিবন্ধীদের মাঝে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা এসিল্যান্ড খোরশেদ আলম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান সহ প্রমূখ।