× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হিলারি ই যোগ্য- ওবামা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে হিলারি ক্লিনটনের মতো যোগ্য কেউ নেই। আমিও তার মতো যোগ্য নই, বিল ক্লিনটন ছিল না, কেউই না।’ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার রাতে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে এক ভাষণে ওবামা এ কথা বলেন।

ওবামা বলেন, ‘আমরা নভেম্বরের নির্বাচনে হিলারিকে জয়ী করতে যাচ্ছি। হিলারির যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে তা হলো মানুষ তাকে যতই দাবিয়ে রাখতে চাক না কেন, তিনি কখনো হার মানেন না।’

হিলারির প্রশংসা করে ওবামা আরো বলেন, ‘তিনি এমন এক মানুষ যিনি সবার কথা শোনেন, নিজেকে শান্ত রাখেন এবং সবাইকে সম্মানের চোখে দেখেন।’

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘আমেরিকান ড্রিম হলো এমন কিছু, যা কোনো দেয়াল (ডোনাল্ড ট্রাম্প) দ্বারা বাধাগ্রস্ত করা যাবে না। আমি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।’

ওবামা বলেন, ‘একজন রাজনীতিক ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি যুক্তরাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তের অংশ। প্রকৃতপক্ষে আপনি যতই পড়াশোনা করেন না কেন, আপনি ওভাল অফিসে না বসার আগ পর্যন্ত বুঝতে পারবেন না সেখানে বসে কী ধরনের সিদ্ধান্ত নিতে হবে। কীভাবে বৈশ্বিক সমস্যা মোকাবিলা করতে হবে এবং যুবকদের যুদ্ধে পাঠাতে হবে। হিলারি এসব সিদ্ধান্তের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন। তাই তিনি জানেন কীভাবে এসব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়।’

তথ্যসূত্র : বিবিসি ও আল জাজিরা।


এ ক্যটাগরির আরো খবর..