× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

হিলারির জয় নিউইয়র্কে

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত নিউইয়র্কের প্রাইমারিতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন বড় জয় পেয়েছেন। হিলারি তার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলে এ জয় পান।

বুধবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। নিউইয়র্কের সাবেক সিনেটর হিলারির এ জয়ের ফলে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন।

অপরদিকে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থিতার মনোনয়নের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পও নিউইয়র্কের প্রাইমারিতে জয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রজ ও জনাথন ক্যাসিওকে পরাজিত করে তিনি এই জয় পান।

মোট ভোটের ৮৫ শতাংশ যখন গণনা হয়েছে, তখন হিলারি পেয়েছেন ৫৭ দশমিক ৩ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স পেয়ছেন ৪২ দশমিক ৭ শতাংশ ভোট। এদিকে, ট্রাম্প ৫৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী ক্যাসিও এবং ক্রুজ পেয়েছেন যথাক্রমে ২৫ দশমিক ২ শতাংশ ও ১৪ দশমিক নয় শতাংশ। ১৫ শতাংশ ভোট গণনা শেষ হওয়ার আগেই আনুপাতিক বিশ্লেষণে হিলারি ও ট্রাম্পের জয়ের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।


এ ক্যটাগরির আরো খবর..