× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের উদ্যোগে ত্রান বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন

করোনা মোকাবেলায় হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের উদ্যোগে ত্রান বিতরণ।
আজ ৫ মে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় নারায়ণগঞ্জের নয়ামাটিতে সংগঠনের জেলা কার্যালয়ের নীচতলায় করোনা মোকাবেলায় হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর ও বন্দরের কিছু পরিবারের মাঝে চাল ডাল ও আলু বিতরণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠন দুটির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্র সরকার, জয়েন্ট সেক্রেটারি বাসুদেব দাস, হিন্দু ইয়ুথ ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহন দাস, ছাত্র হিন্দু ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক পার্থ সারথী রায়, সঞ্জীত কুমার সাহা প্রমুখ।
হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্র সরকার বলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে বন্ধ রয়েছে সব ধরণের প্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষগুলো।
এ অবস্থায় শুধু সরকারিভাবেই নয়, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগেও অসহায় এই মানুষগুলোর সহায়তায় এগিয়ে আসছেন অনেকেই। দিচ্ছেন চাল, ডাল, আটাসহ বিভিন্ন ত্রাণ সহায়তা। আর এ ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
মনে রাখতে হবে একাত্তরে বাংলাদেশের মানুষ যে ভাবে বিজয় অর্জন করেছিল এবারও ঐক্যবদ্ধভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করবে। করোনা ভাইরাস প্রতিরোধে এতটুকু সতর্কতা বাদ দেয়া যাবে না। বরং সবাইকে যার যার ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের বিরুদ্ধে এ যুদ্ধে জয়লাভ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..