× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

হিন্দু কলেজছাত্র সাগর দাসকে কুপিয়ে হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: বুধবার (২৮,আগস্ট): নড়াইলে হিন্দু কলেজছাত্র সাগর দাসকে কুপিয়ে হত্যা এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ: নড়াইলে কলেজছাত্র সাগর দাসকে (১৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সাগর নড়াইল সদরের উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং নড়াইল সদরের গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। তার মাথায় কোপের চিহৃসহ শরীরে আঘাত রয়েছে। এদিকে সাগরের মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাত অবধি ফিরে না আসায় সাগরকে অনেক খোঁজাখুজি করা হয়। এছাড়া তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও পরিবারের সদস্যরা কোনো সাড়া পাননি।

পরে বুধবার সকালে ওইস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াস হোসেন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি জানানকে জানান, এ ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করা যায়নি। হত্যারহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..