× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

পিআইডি

হিন্দুদের সঙ্গে আগামিকাল বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড.ইউনুস

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
ইউনুস

মঙ্গলবার (১৩ আগস্ট) হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর সঙ্গে বৈঠক করবেন এবং তাদের কথা শোনা হবে। বলেছেন সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, পুলিশ কাজে ফিরে এসেছে, আর কোনো ঘটনা ঘটবে না। সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীরা দুর্বৃত্ত। তাদের আইনের আওতায় আনা হবে। সরকার সব ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে।

তিনি বলেন, হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। অসাম্প্রদায়িক দেশ সেটা বজায় রাখা হবে। আজ হটলাইন চালু হবে, যে কারও বাড়িতে হামলা হলে যেন জানায়। পুলিশ সেখানে যাবে, ব্যবস্থা নেবে।

খালিদ হোসেন বলেন, যাদের বাড়ি ঘর মন্দির ধ্বংস হয়েছে সে তালিকা সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, নতুন উপদেষ্টা দায়িত্ব গ্রহণের শুরু থেকেই মাদরাসার ছাত্ররা ও অন্যান্য ছাত্ররা মন্দির ও উপাসানালয়গুলোতে রাত জেগে পাহারা দিয়েছে। আমরা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই।

ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মো. গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..