× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

হিজলা মাধ্যমিক কমিটি বিতর্কে উত্তপ্ত চিতলমারী

SDutta
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৩ নং হিজলা ইউনিয়নের হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটি মনোনয়ন প্রক্রিয়ায় কয়েকজন ব্যক্তির ভূমিকা ও যোগ্যতা নিয়ে স্থানীয়ভাবে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ পাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল আল মামুনকে উক্ত কমিটিতে মনোনয়ন দেওয়ার বিষয়ে একটি প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে তার স্থানীয় পরিচিতি ও সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। জানা যায়, তার দাদা একসময় ওই এলাকায় বসবাস করতেন, পরবর্তীতে তার পরিবার অন্য ইউনিয়নে স্থানান্তরিত হয়ে বসতি স্থাপন করে। সে অনুযায়ী টার বর্তমান ঠিকানা ও স্থায়ী বসবাস খরংখালী ইউনিয়নে যা অত্র বিদ্যালয় থেকে ৭ কিলোমিটার দূরে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে।
অন্যদিকে, এলাকায় আরও আলোচনা রয়েছে যে, হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তার সরাসরি পারিবারিক বা দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা নেই। তাছাড়া সে ঢাকা বার এর আইনজীবী সমিতির সদস্য এবং নিয়মিত আইন পেশায় নিয়োজিত ।

অত্র বিদ্যালয়ের সভাপতি হলে সে কিভাবে দায়িত্ব পালন করবে তা এলাকাবাসির বোধগম্য নয় ।
এছাড়া স্থানীয়ভাবে আরেকজন আলোচিত নাম জেহাদুল ইসলামকে কেন্দ্র করেও ভিন্ন মত দেখা দিয়েছে। জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে তিনি সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলেও জানা যায়। এছাড়া ২০০০ সালে ৩ নং হিজলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ২০০১ সালে চিতলমারী থানা ছাত্রদলের গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্র আরও জানায়, ২০১৮ সালের একটি মামলায় তিনি অভিযুক্ত হন এবং ২০২৪ সালে নাশকতার অভিযোগেও গ্রেফতার হওয়ার তথ্য পাওয়া যায়। তবে তার সমর্থকদের দাবি, তিনি দলের প্রতি নিবেদিতপ্রাণ এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার কারণে এলাকায় তার একটি শক্ত অবস্থান রয়েছে।
এলাকাবাসীর একাংশ মনে করেন, বিদ্যালয়ের কমিটি গঠনে অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও স্থানীয়ভাবে সম্পৃক্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত।

অন্যদিকে আরেকটি অংশ মনে করছে, বর্তমান মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যাচাই-বাছাই আরও জোরদার করা প্রয়োজন ছিল।
এদিকে, পুরো বিষয়টি নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..