× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ জুন, ২০২৫
কিক অফ মিটিং

হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে আত্ম সাহায্য কর্মসূচির আয়োজনে রবিবার (২৯ জুন) সকাল ১০টায় এ মিটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। অনুষ্ঠানের উদ্বোধণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান। আত্ম সাহায্য কর্মসূচির প্রকল্প পরিচালক বিপ্লব রায়ের সভাপতিত্বে বক্তারা হিজরা জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, বাসদের জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, আত্ম সাহায্য কর্মসূচির নির্বাহী পরিচালক হোসনে আরা হকসহ অন্যান্যরা। এসএইচপির প্রোজেক্ট ম্যানেজার মর্তুজা জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে হিজরা প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবধিকার কর্মী, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।

উল্লেখ্য, আত্ম-সহায়তা কর্মসূচি প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেডের সহায়তায় এবং অজঞওঈখঊ ১৯-এর তত্ত¡াবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..