× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা : সাবেক এমপি হাবিবসহ চারজনের যাবজ্জীবন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা

সাতক্ষীরায় কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এই রায় প্রদান করেন। মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান (রঞ্জু) ও বিএনপি নেতা রিপন। এছাড়া পলাতক ও জামিনে মুক্তসহ ৪৪ জন আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া সাজাপ্রাপ্ত অন্যান্যরা হলেন- নাজমুল হোসেন, আলাউদ্দীন, মফিজুল ইসলাম, খালেদ মনজুর রোমেল, মাজহারুল ইসলাম, আব্দুল মালেক, রবিউল ইসলাম, মো. আশরাফ হোসেন, নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, রকিব মোল্যা, মো. আক্তারুল ইসলাম (সাবেক মেয়র), মো. মফিজুল ইসলাম, আব্দুল মজিদ, অ্যাড. আব্দুস সামাদ, হাসান আলী, ইয়াছিন আলী, ময়না, আব্দুস সাত্তার, খালেদ মঞ্জুর রোমেল, মো. তোফাজ্জেল হোসেন সেন্টু, মো. মাজহারুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুর রব, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম গোলাম রসুল, অ্যাড. আব্দুস সাত্তার, রিংকু, আব্দুস সামাদ, আলাউদ্দীন, আলতাফ হোসেন, সঞ্জু, নাজমুল হোসেন, শাহাবুদ্দিন, মো. সাহেব আলী, মো. সিরাজুল ইসলাম, টাইগার খোকন, রকিব, টলি শহিদুল, কনক, শেখ কামরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, ইয়াছিন, শেলি, শাহিনুর রহমান, বিদার মোড়ল, মো. সোহাগ, মাহাফুজুর মোল্যা ও আব্দুল গফফার গাজী।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে এই মামলার ৫০ জন আসামির মধ্যে ৩৭ জনকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট আব্দুল মজিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও অ্যাডভোকেট আব্দুস সামাদ।

এদিকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বিএনপি কর্মীরা। পুলিশ বিক্ষোভ সমাবেশ থেকে ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। এছাড়া আদালতপ্রাঙ্গণে সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের স্বজনদের কান্নাকাটি ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, সাতক্ষীরার ইতিহাসে এটি একটি যুগান্তকারী রায়। এতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা দীর্ঘদিন চেষ্টার পর এই মামলার আসামিদের দোষী প্রমাণ করতে সক্ষম হয়েছি।

এদিকে আসামিপক্ষের কোনো আইনজীবী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এছাড়া সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের স্বজনদের বক্তব্যও নিতে দেয়নি পুলিশ।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার নির্যাতিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপির নেতাকর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার ওপরে আড়াআড়ি রেখে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়। যার রায় ঘোষণা করা হলো আজ।


এ ক্যটাগরির আরো খবর..