× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ডেস্ক

হাসপাতাল থেকে পেলের বার্তা- আমি ভালো আছি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
পেলের বার্তা

নানারকম বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে ফুটবল সম্রাট পেলেকে নিয়ে। জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কেমোথেরাপিতেও সাড়া দিচ্ছেন না তিনবারের বিশ্বকাপজয়ী এই ফুটবল কিংবদন্তি।

কোনো কোনো গণমাধ্যমে এসেছে, ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী পেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আবার কেউ জানাচ্ছেন মৃত্যুর সংবাদ। এমন গুজবে বিভ্রান্তিতে ভক্তরা।

তবে পেলে নিজে তার ভেরিফাইড ইনস্টাগ্রাম পোস্ট থেকে এবার জানালেন, তিনি ভালো আছেন। এর আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানায় ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন পেলে। যেখানে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক। আমি শক্ত আছি, অনেক আশাবাদী। আমার নিয়মিত চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

কিংবদন্তি এই ফুটবলার জানালেন, বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছেন। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এছাড়া সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’

ক্যানসারের সঙ্গে লড়াই করা পেলের শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমে তার অবস্থা উদ্বেগজনক বলা হলেও পেলের মেয়ে কেলি নাসিমেন্তো জানিয়েছিলেন, তার বাবা ভালো আছেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অথচ বিভিন্ন সংবাদ মাধ্যম অতিরিক্ত কৌতূহলী হয়ে পেলের মৃত্যুর খবর প্রকাশ করে ফেলে। এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পেলে নিজেই তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেঁচে থাকার কথা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..