× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদ শূণ্য থাকায় হাসপতালের স্টাফদের বেতন বন্ধ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ শূণ্য থাকায় এক মাস ধরে বেতন পাচ্ছেন না হাসপাতালের ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী।

বেতন না হওয়ায় হতাশায় ভুগছেন বিভিন্ন বিভাগের মাঠ পর্যায় থেকে শুরু করে অফিস ষ্টাফরা। কবে বেতন পাবেন তাও কেউ ঠিক বলতে পারছেন না। গত বছরে ১৮ ডিসেস্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইয়াহহিয়া পদোন্নতিজনিত বদলী হওয়ায় পদটি এক মাস ৪দিন ধরে শুণ্য রয়েছে। ফলে কর্মকর্তা কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে দিনযাপন করতে হিমশিম খেতে হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইয়াহিয়া ২০১৯ সালের ১৮ ডিসেম্বর পদোন্নতিজনতি বদলী হবার পর এখনোও নতুন কোন কর্মকর্তা যোগদান না করায় প্রশাসনিক জটিলতায় কারণে আটকে আছে সকল কার্যক্রম। মেডিকেল অফিসার ডাঃ সাজেদুল কবিরকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দিলেও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি।

ভারপ্রাপ্ত হিসাবে তার স্বাক্ষরে অফিসিয়াল অন্যান্য কাজ হলেও বেতন উত্তোলন ক্ষেত্রে কাজ হচ্ছে না। বেতন উত্তোলন করতে হলে ঢাকা প্রধান কার্য্যালয় থেকে অনুমোদন করে আনতে হয়। সেটাও করা যাচ্ছে না। আবার নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কাউকে নিয়োগ দেয়া হচ্ছে না। এতে করে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়, অফিস স্টাফসহ প্রায় ১০৮জনের বেতন গত ডিসেম্বর মাস হতে বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক (ক্যাশিয়ার) সমরজিত সিংহ জানান, অফিসের ষ্টাফসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মর্কতা কর্মচারীদের প্রতিমাসের ৩০ তারিখ বেতন উত্তোলন করা হয়। কিন্তুউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলী হওয়ায় গত ডিসেম্বর মাসের বেতন বিলে স্বাক্ষর হয়নি। পাশাপাশি চলতি জানুয়ারি মাসের বেতন তৈরি করা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ যোগদান না করায় জানুয়ারি মাসের বেতন বিলে স্বাক্ষর না হওয়ার আশংকা রয়েছে। তাই সবার বেতন বন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্বাস্থ্য কর্মী ক্ষোভের সাথে বলেন, সরকারী গুরুত্বপূর্ণ একটি খাত স্বাস্থ্য। সেখানে এক মাসের অধিক সময় ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ খালি থাকায় আমাদের বেতন বন্ধ রয়েছে। আমরা অনেক কষ্টে দিনযাপন করছি। অনেকেই ধার করে সংসার চালাচ্ছেন। এ বিষয়ে জানতে আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজেদুল কবির বলেন, আমি মৌলভীবাজারে সিভিল সার্জন অফিসে কাজে এসেছি পরে কথা বলবো।


এ ক্যটাগরির আরো খবর..